ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

লিবিয়ার উপকূল থেকে ৮৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার

ads

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূল থেকে ৮৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম)। টুইটার বার্তায় আইওএম জানায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কোস্টগার্ড সদস্যরা ৮৬ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। পরে তাদের লিবিয়ায় পাঠানো হয়। এদের মধ্যে ৭ নারী ও ১৯ শিশু রয়েছে। সেখানে থাকা আইওএম স্টাফরা চিকিৎসা সহায়তাসহ জরুরি সাহায্য প্রদান করে।


উল্লেখ্য, ২০১১ সালে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশজুড়ে নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার কারণে হাজার হাজার অবৈধ অভিবাসী এ দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে চলে যেতে শুরু করে।


আইওএম জানায়, ২০২০ সালে মধ্য ভূমধ্যসাগরীয় রুটে ৩২৩ অভিবাসীর প্রাণহানি ঘটে এবং ৪১৭ জন নিখোঁজ হয়। এ সময় ১১ হাজার ৮৯১ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page